ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৬ - ১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম

ট্রেনে রাবি শিক্ষার্থীকে জরিমানা হেনস্তার অভিযোগ, অস্বীকার রেলের

  • আপডেট: Thursday, September 17, 2026 - 11:31 pm

স্টাফ রিপোর্টার: খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে চেইন টানাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে টিটিই কর্তৃক হেনস্তার অভিযোগ উঠেছে।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম ভঙ্গের কারণে কেবল সর্বনিম্ন জরিমানা করা হয়েছে।

গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী মৃন্ময় চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী।

মৃন্ময় অভিযোগ করেন, “ট্রেন বিশ্ববিদ্যালয় স্টেশনে থামছে জেনে চেইন টানা হয়েছিল। চেইন টানার পর আমরা ক্ষমা চেয়ে জরিমানা দিতে রাজি হলেও রেলকর্মীরা আমাদের গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে।”

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে রেলওয়ের মহাপরিচালক (পশ্চিম) ফরিদ আহমেদ বলেন, “শিক্ষার্থীকে কোনো হেনস্তা করা হয়নি, নিয়ম ভঙ্গের দায়ে আইনি প্রক্রিয়ায় ন্যূনতম জরিমানা করা হয়েছে।”

রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান জানান, বিষয়টি মীমাংসা হয়েছে। তবে শিক্ষার্থীরা হেনস্তার প্রমাণ দিতে পারলে রেল কর্তৃপক্ষের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।