ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ১:২৪ পূর্বাহ্ন

শিরোনাম

নগরীতে বন্যাকবলিতদের পাশে রাসিক প্রশাসক, দিলেন ত্রাণ সামগ্রী

  • আপডেট: Wednesday, September 16, 2026 - 10:25 pm

স্টাফ রিপোর্টার: পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাজশাহী মহানগরীর তালাইমারী শহিদ মিনার সংলগ্ন এলাকার বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ ও জরুরি ওষুধ বিতরণ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।

বুধবার বিকেলে তিনি ২৪ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী এলাকায় সরেজমিনে উপস্থিত হয়ে পানিবন্দি মানুষদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন।

ত্রাণ বিতরণকালে রাসিক প্রশাসক বলেন, প্রাকৃতিক বিপদের সময় জনগণের পাশে থাকা তাদের নৈতিক দায়িত্ব। নগরীতে প্রায় ৫৫০টি পরিবার প্লাবিত হওয়ার তথ্য পাওয়া গেছে। পানিবন্দি অবস্থা দূর না হওয়া পর্যন্ত সিটি কর্পোরেশন ও দলের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রাসিক সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুনসহ রাসিকের কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিন সন্ধ্যায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল রাজশাহীতে আগমন করলে শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সোনালী/জগদীশ রবিদাস