সাবেক কাউন্সিলর টুনু’র মায়ের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু’র মাতা সানোয়ার খাতুন ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে —- রাজেউন)।
মঙ্গলবার ভোর আনুমানিক ৬টার দিকে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন।
বাদ মাগরিব মহিষবাথান গোরস্তান সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ছেলে, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।











