ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১০:৩৩ অপরাহ্ন

সাংবাদিকদের সাথে রাজশাহী রেঞ্জ ডিআইজির মতবিনিময়

  • আপডেট: Tuesday, September 15, 2026 - 9:46 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আশিক সাঈদ।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সাংবাদিকেরা সমাজের নানা সমস্যার কথা উল্লেখ করে পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নিজেদের মতামত ব্যক্ত করেন। রেঞ্জ ডিআইজি তাঁদের বক্তব্য শুনে সেগুলো সমাধানের আশ্বাস দেন এবং আইনি সেবা পেতে যাতে কাউকে ভোগান্তি পোহাতে না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।

ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্নীতি বা অনিয়মের ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

এ সময় তিনি সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় রাজশাহী আরআরএফের কমান্ডেন্ট অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, রাজশাহী পুলিশ সুপার মামুন অর রশিদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।