ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১১:১৪ অপরাহ্ন

বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Tuesday, September 15, 2026 - 9:40 pm

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

‘এএসকে প্রোপার্টিজ’-এর সহযোগিতায় মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

সকাল সাড়ে ৯টায় নগরীর বরেন্দ্র প্রেসক্লাব চত্বর থেকে বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বেলা ১১টায় পিঁপড়া কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বরেন্দ্র প্রেসক্লাব রাজশাহীর সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সামসুল ইসলামের স্বাগত বক্তব্যে ও শিরাজী ফেরদৌস ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপির মুখপাত্র গাজিউর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী এবং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও যুবদলের নেতৃবৃন্দ প্রেসক্লাবকে ফুলেল শুভেচ্ছা জানান।