ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১০:২৬ অপরাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৫

  • আপডেট: Tuesday, September 15, 2026 - 9:40 pm

স্টাফ রিপোর্টার:  রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, পিপিএম। পুলিশ জানায়, নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৮ জন, মাদক মামলার ১১ জন এবং অন্যান্য নানা অপরাধে জড়িত ৬ জন রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।