ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে কোডিং পদ্ধতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি বিভাগে কোডিং করা উত্তরপত্র ও পরীক্ষা-সংক্রান্ত সরঞ্জাম সরবরাহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ধাপে ধাপে এ পদ্ধতি বাস্তবায়ন হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম মঙ্গলবার ছয়টি বিভাগের প্রতিনিধিদের কাছে প্রয়োজনীয় সরঞ্জাম হস্তান্তর করবেন। প্রথম পর্যায়ে কোডিং করা উত্তরপত্র পাচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, পরিসংখ্যান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. হাসনাত কবীর ও উপাচার্য জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে উত্তরপত্র মূল্যায়নে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে পরীক্ষার্থীর পরিচয় গোপন রেখে নির্দিষ্ট কোড ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে সব বিভাগেই এ পদ্ধতি চালু করা হবে।