ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৬ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১

  • আপডেট: Monday, September 14, 2026 - 10:47 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হৃদয় (২৪) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বাসিন্দা। ডেঙ্গু শক সিন্ড্রোম নিয়ে রোববার ভর্তি হওয়ার পর গতকাল সোমবার ভোর ৪টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ১৮ জন ছাড়পত্র পেয়েছেন। রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম আহমেদ জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।