নগরীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার ও শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টা ও ১১টার দিকে শাহমখদুমের খিরশিন টিকর ও মতিহারের জাহাজঘাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— নাইমুল (২১), শান্ত ইসলাম (১৯), শাকিল ইসলাম (১৮), আতিকুর রহমান সিহাব (১৯) এবং আশিকুল ইসলাম আশিক (২৯)।
পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নাইমুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড এবং শান্ত, শাকিল, সিহাব ও আশিককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। আরএমপির মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, মাদক নির্মূলে তাঁদের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।










