ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম

ভুবন মোহন পার্কে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ গ্রেপ্তার ১০

  • আপডেট: Monday, August 24, 2026 - 11:21 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ঐতিহ্যবাহী ভুবন মোহন পার্কের একটি কক্ষে গোপন সংবাদে অভিযান চালিয়ে জুয়া খেলার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ জুয়াবিরোধী টিম ও সিআরটি।

সোমবার রাত সোয়া দুইটার দিকে ভুবন মোহন পার্কের ভেতরে সিটি করপোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বোয়ালিয়া থানার বেলাল হোসেন, মিলন সরকার, কাজী ছোটন, বাদল, চন্দ্রিমা থানার খোকন, হাবিবর রহমান, আইনুল হক, আব্দুল আলিম এবং নাটোর সদর থানার রানা ও মেহেরাজ।

অভিযানকালে পুলিশ তাদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৬৬ সেট তাস, অনলাইন জুয়া ও বেটিং অ্যাপসহ ৪টি স্মার্টফোন, ৭টি বাটন ফোন এবং নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করে। আরএমপি সূত্রে জানানো হয়েছে, আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।