নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: এমপি মিলন
স্টাফ রিপোর্টার: মোহনপুরে বিভিন্ন সড়ক উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার ৬টি সড়ক উদ্বোধন করা হয়। তালিকা অনুযায়ী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এসব সড়কের উদ্বোধন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।
এসময় তিনি বলেন, বর্তমান তার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের বদ্ধপরিকর। ইতিমধ্যে দেশেল জনগণ তার দেখতে পাচ্ছেন। সরকার গঠনের ছয় মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও অন্যান্য ধর্মীয় গুরুদের ভাতা দেয়া শুরু করেছে। আগামীতে সারাদেশের নারীদেরকে ফ্যামিলি কার্ড এর আওতায় আনা হবে।
সংসদ সদস্য আরো বলেন, মোহনপুর এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তিনি বলেছিলেন অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা সংস্কার এবং উন্নয়ন করা হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ইতিমধ্যে মোহনপুরে বেশ কয়েকটি রাস্তা উন্নয়নের কাজের উদ্বোধণ করেছেন। যার কাজ চলমান রয়েছে। আবারও এই ৬ঠি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হলো। এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, শুধু রাস্তাঘাট নয়। সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। সরকারের ৩১দফা বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আর রশিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব সরকার অধ্যাপক আব্দুর রাজ্জাক, মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজিম উদ্দিন, কৃষকদল সভাপতি গোলাম মোস্তফা বাবলু, স্বেচ্ছাসেবকদল সভাপতি জাহাঙ্গীর আলম, এলজিইডি জেলা নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, মোহনপুর উপজেলা প্রকৌশলী রকিব হাসান, উপসহকারী প্রকৌশলী রিপন আলী সরকার ও সাব্বির খন্দকারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।











