তানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
তানোর প্রতিনিধি: রাজশাহী তানোর ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় এলাকাবাসী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বশাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড অপারেশন্সের ডেপুটি ডিরেক্টর রাজু উইলিয়াম রোজারিও। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ভারপ্রাপ্ত ন্যাশনাল ডিরেক্টর চন্দন জেড গোমেজ, তানোর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সহিদুল ইসলাম এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য সম্মানিত অতিথি ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি জেনারেল ডিএম আক্কাস আলী এবং নায়েবে আমির মাওলানা আনিসুর রহমানসহ ওয়াল্ড ভিশনের কর্মী ও কর্মকর্তাবৃন্দ, উপকারভোগী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ১৫ বছরের উন্নয়নমূলক কার্যক্রমের স্মৃতি চারণ ও সফল বাস্তবায়নে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে তানোর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।











