ঢাকা | অগাস্ট ২৫, ২০২৬ - ১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চতুর্থ দিনের খেলা গোলশূন্য ড্র

  • আপডেট: Monday, August 24, 2026 - 10:57 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সোমবার বিকেলে চতুর্থ দিনের খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দল ও শিবগঞ্জ উপজেলা দলের খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়েছে।

খেলায় ম্যাচ সেরা হন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দলের জয়। তাকে ম্যান অব দ্য মাচের পুরস্কার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মিঠুসহ প্রাক্তন খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই খেলা শুরু হয়। ৯০ মিনিটের এই খেলার নির্দিষ্ট সময়ে কোন দল গোল করতে পারেননি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টর আয়োজন করেছে।