ঢাকা | অগাস্ট ২৪, ২০২৬ - ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে নতুন এসপি মামুন অর রশিদের যোগদান

  • আপডেট: Sunday, August 23, 2026 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মামুন অর রশিদ। তিনি বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

রোববার বিকেলে রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত এসপি মামুন অর রশিদ ২৮তম বিসিএস ক্যাডার হিসেবে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। রাজশাহী আসার পূর্বে তিনি ঢাকা পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।

অন্যদিকে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) পুলিশ সুপার হিসেবে যোগ দিতে একই দিনে রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর থেকে রাজশাহীতে দায়িত্ব পালনকালে মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, হত্যা এবং ডাকাতির রহস্য উদঘাটনসহ আইনশৃঙ্খলা রক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখেন।