জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় দিনে জয় পেল গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে গতকাল রোববার বিকেলে ৩য় দিনের খেলায় বড় জয় পেয়েছে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪-০ গোলে ভোলাহাট উপজেলা ফুটবল দলকে হারিয়ে জয়লাভ করে গোমস্তাপুর উপজেলা দল। খেলায় ম্যাচ সেরা হন গোমস্তাপুর উপজেলা দলের আবু বাক্কার সিদ্দি।
তাকে ম্যান অব দ্য মাচের পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহামুজ্জামান। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মিঠুসহ প্রাক্তন খেলোয়াড়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) এই খেলা শুরু হয়।
৯০ মিনিটের এই খেলার নির্দিষ্ট সময়ে ৪-০ গোলের ব্যবধানে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে গোমস্তাপুর উপজেলা দল। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টর আয়োজন করেছে।











