ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

মহানগরীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ২০

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:16 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার আসামি ৬ জন এবং অন্যান্য মামলার ৭ জন রয়েছেন।

আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত ২০ জন আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।