ঢাকা | অগাস্ট ১৪, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

বাউয়েট ক্যাম্পাসে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

  • আপডেট: Thursday, August 13, 2026 - 10:14 pm

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো দুই দিনব্যাপী “সিগন্যাল প্রসেসিং, ইনফরমেশন, কমিউনিকেশন অ্যান্ড সিস্টেম বিষয়ক আই ইইই আন্তর্জাতিক সম্মেলন (স্পিকসকন ২০২৬)” শুরু হয়েছে।

বৃহস্পতিবার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে সংকেত প্রক্রিয়াকরণ, তথ্য, যোগাযোগ ও ব্যবস্থা প্রযুক্তি দ্রুত বিকশিত হচ্ছে। এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন গবেষক ও শিক্ষাবিদদের মধ্যে জ্ঞান বিনিময়ের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবন, সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাউয়েটের সার্বিক তত্ত্বাবধানে এবং আই ইইই বাংলাদেশ সেকশন ও আই ইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগিতায় ১৩ ও ১৪ আগস্ট এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কো ইয়ামাদা।

অনুষ্ঠানে ইইই বাংলাদেশ সেকশন চেয়ার ও বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া, কারিগরি কর্মসূচি চেয়ার অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ এবং সম্মেলন চেয়ার ও বাউয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মো. ওসমান গনিসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।