জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে নিয়ামতপুরে সংবর্ধনা প্রদান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নবাগত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে নিয়ামতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।
বৃহস্পতিবার নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়নে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে প্রধান শিক্ষকদের সমন্বয় সভায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সায়েদুল ইসলাম। তিনি তার বক্তৃতায় এফএলএন কার্যক্রেেমর মাধ্যমে প্রাথমিক শিক্ষা সফল করতে ও শিশুদের শিক্ষার মান উন্নয়নে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিভিন্ন পরামর্শ, দিক নির্দেশনা ও সহযোগিতার আশ্বাস দেন। এসময় তিনি উন্মুক্ত আলোচনায় শিক্ষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তা সমাধানে প্রােজনীয় ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার বিনোদ সরেনের পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.এম. মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সফিকুল ইসলাম ও ইউআরসি ইন্সট্রাক্টর রুহুল আমিন।











