ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম

শিক্ষাব্যবস্থাকে সুদৃঢ় করতে সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে: মিলন

  • আপডেট: Sunday, July 26, 2026 - 10:24 pm

স্টাফ রিপোর্টার: “দেশের শিক্ষাব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে সরকার ইতোমধ্যে একটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে। কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশন যদি তাদের কার্যক্রমে মনোযোগী ও উদ্যোগী থাকে, তবে সরকারের পক্ষ থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।

রোববার নগরীর সিঅ্যান্ডবি মোড় এলাকার একটি দরবার হলে ‘বৃত্তি পরীক্ষা-২০২৫’-এ অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যডভোকেট শফিকুল হক মিলন এসব কথা বলেন।

এমপি মিলন আরো বলেন, শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন, মাদকের ভয়াবহ থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং সমাজের সর্বস্তরে দুর্নীতি দমনে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। একইসঙ্গে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা নাগরিকদের কাছে জবাবদিহি করতে বাধ্য। সকল নাগরিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

রাজশাহী বিভাগীয় কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুল অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলতাফ হোসেন। অনুষ্ঠানে জানানো হয়, ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৬০০-এর বেশি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৩৩ জন বৃত্তি পায়, যার মধ্যে ৩৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধনা প্রদান করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের এবং অর্থ সম্পাদক রবিউল ইসলাম নিলয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম এবং পবা উপজেলা যুবদলের সাবেক নির্বাহী সদস্য ও হুজুরিপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজদার রহমান।