চারঘাটে ১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
চারঘাট প্রতিনিধি: চারঘাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে চারঘাট পৌরসভার মিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানা পুলিশ চারঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিয়াপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে জনৈক কামাল চৌধুরীর বাড়ির সামনে চারঘাট-আড়ানী রাস্তা থেকে রুবেল মহলদার (৩২) কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল মহলদার চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের আকবর হোসেন মহলদারের ছেলে বলে পুলিশ জানায়। পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চারঘাট মডেল থানার ওসি মাহাবুবুর রহমান জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।







