ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১১:১১ অপরাহ্ন

শিরোনাম

মহাদেবপুরে বৃক্ষরোপণ উদ্বোধন করলেন এমপি বাবুল

  • আপডেট: Sunday, July 26, 2026 - 10:22 pm

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে উপজেলা কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর সড়কে আনুষ্ঠানিক ভাবে কৃষ্ণচুড়া গাছের চারা রোপণ করে এ কর্মসুচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল।

সংশ্লিষ্টরা জানান, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারকরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে চলতি মওসুমে দেশব্যাপি একযোগে আট লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় অন্যদের মধ্যে মহাদেবপুরে এমপির রাজনৈতিক সচিব ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহমুদুল হাসান সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরপুর সরকারি কলেজের সাবেক ভিপি এনামুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও এনায়েতপুর ইউপির সাবেক মেম্বার শহীদুল ইসলাম সাগর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউপির সাবেক মেম্বার হাজী আক্কাস আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও অবসরপ্রাপ্ত জেষ্ঠ্য প্রভাষক মিরাজুল ইসলাম মিরাজ, এনায়েতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেলুজ্জামান সোহেল, সাংগঠনিক সম্পাদক মতিউল আলম লিটন, বিএনপি নেতা ও এনায়েতপুর ইউপির সাবেক মেম্বার রেজাউল ইসলাম, বিএনপি নেতা হাজী আরফান, লিংকন চৌধুরী, কৃষক দল নেতা সামসুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।