ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে কর বিভাগীয় অবসরপ্রাপ্তদের সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:43 pm

স্টাফ রিপোর্টার: কর বিভাগীয় অবসরপ্রাপ্তদের সমিতি রাজশাহীর নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

শনিবার রাতে নগরীর মুনলাইট গার্ডেনে সমিতির সাধারণ সভায় কর বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মতামতের ভিত্তিতে সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শওকত আলীর নেতৃত্বে দুই বছরের জন্য ১৩ সদস্যের নতুন এই কমিটি গঠিত হয়। সমিতির প্রধান উপদেষ্টা হলেন জাতীয় রাজস্ব বোর্ডের অবসরপ্রাপ্ত সদস্য ড. খন্দকার মো. ফেরদৌস আলম।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা কাজেম উদ্দিন আহমেদ। শাহাদত হোসেন খানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এমদাদুল হক। এর আগে পবিত্র কোরআনে থেকে তেলাওয়াত করেন আব্দুল লতিফ। গীতা থেকে পাঠ করেন বিদ্যুৎ নারায়ন সরকার। সভায় কর বিভাগের সর্বস্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাধারণ সভায় জানানো হয়, সমিতির আদর্শ ও উদ্দেশ্য হচ্ছে- সম্প্রীতি, সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্য। জীবন সায়াহ্নে একাকীত্ব কাটিয়ে উৎফুল্ল থাকা ও মানসিক চাপ হতে মুক্ত থাকার লক্ষ্যে সমিতির আত্মপ্রকাশ। জাতীয় রাজস্ব বোর্ডসহ সকল কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা সমিতির সদস্য হওয়ার যোগ্যতা রাখেন।