ঢাকা | জুলাই ২৬, ২০২৬ - ১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম

জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও টার্মিনাল পরিচালনা কমিটির সভা

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও টার্মিনাল পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে নগরীর নওদাপাড়া বাস টার্মিনালে সংগঠনের প্রধান কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (টিআই প্রশাসন) ও কমিটির আহবায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন।

সভায় সংগঠন পরিচালনা কমিটির সদস্যরা তাদের কার্যাভার গ্রহণ করেন।

এই সভার মাধ্যমে নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের মাধ্যমে রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়ন পরিচালনা শুরু হলো। সভায় রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়ন পরিচালনা কমিটির সকল সদস্যসহ শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।