জুলাই বিপ্লবের চেতনাকে স্থায়ী সাংস্কৃতিক রূপ দেওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার: জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক চেতনাকে ধরে রাখতে এবং একে জাতির ‘কালেক্টিভ মেমোরি’ বা যৌথ স্মৃতিতে পরিণত করতে শিক্ষক, লেখক ও বুদ্ধিজীবীদের গল্প, কবিতা ও চলচ্চিত্রের মতো সাংস্কৃতিক মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর সাধারণ সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ‘পরিচয় সংস্কৃতি সংসদ’ আয়োজিত ‘জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী’র আলোচনা সভায় বক্তারা এ তাগিদ দেন। কথাশিল্পী নাজিব ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
বক্তারা বলেন, জুলাই বিপ্লবের স্পিরিট ও অর্জনকে নস্যাৎ করতে নানা ধরনের ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে, যা রুখে দিতে সচেতন ও প্রগতিশীল সাংস্কৃতিক শক্তির ঐক্যবদ্ধ থাকা জরুরি। আলোচনা শেষে ‘লাল জুলাই’ শীর্ষক একটি প্রাণবন্ত কবিতা পাঠের পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে রাজশাহীর সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অর্ধশতাধিক কবি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।











