ঢাকা | জুলাই ২৫, ২০২৬ - ১১:৩৭ অপরাহ্ন

শিরোনাম

পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১ জন

  • আপডেট: Saturday, July 25, 2026 - 10:39 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান চালিয়ে মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

গত শুক্রবার রাতে নগরীর বিভিন্ন থানা এলাকা এবং মহানগর ডিবি (গোয়েন্দা) পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

শনিবার দুপুরে আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।

আরএমপির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান জানান, গ্রেপ্তারকৃত ৩১ জনের মধ্যে ২৫ জন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, ৪ জন নিয়মিত মাদক মামলার এবং বাকি ২ জন অন্যান্য অপরাধের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।