ঢাকা | জুলাই ২৪, ২০২৬ - ১২:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মতবিনিময়

  • আপডেট: Thursday, July 23, 2026 - 10:18 pm

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দুর্গাপুর উপজেলা স্বচ্ছ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার উপজেলার মিনি হলরুমে আয়োজিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক জুবায়ের তুহিন, সহ-সভাপতি খুরশেদ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আলামিন হক বিজয়, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাঈম ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, সহযোগী সদস্য হাবিবুর রহমান হাবিব, জাকির হোসেন এবং উপজেলার সিনিয়র সাংবাদিক মিজান মাহী।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, একটি মানবিক সমাজ গড়তে হলে প্রথমেই আমাদের নিজেদের মানবিক হতে হবে। মানবিক মূল্যবোধ থেকেই একটি মানবিক উপজেলা প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, দুর্গাপুরে অসংখ্য প্রতিভাবান ব্যক্তি রয়েছেন, আবার অনেক মানুষ দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে নীরবে মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। এমন মানুষদের খুঁজে বের করে তাদের কাজকে সমাজের সামনে তুলে ধরতে তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।

সভার শেষাংশে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার মধ্য দিয়ে উন্নয়নমুখী ও সম্ভাবনাময় উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।