ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নেতৃত্বে পুনরায় বদিউর রহমান

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 10:30 pm

সোনালী ডেস্ক: প্রায় দুই বছরের ব্যবধানে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্ব পুনরায় গ্রহণ করেছেন এর উদ্যোক্তা পরিচালকেরা।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তক্রমে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ উদ্যোক্তা পরিচালক বদিউর রহমান। গত ১৬ জুলাই কেন্দ্রীয় ব্যাংক পূর্বের আদেশ পরিবর্তন করে ব্যাংকটির পর্ষদ উদ্যোক্তাদের হাতে ফিরিয়ে দেয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আর্থিক সূচকের উন্নতি ও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা বিবেচনা করে পরীক্ষিত পরিচালকদের ওপর পুনরায় ট্রাস্ট রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বদিউর রহমানের নেতৃত্বে ব্যাংকটি আমানত ও বিনিয়োগ বৃদ্ধিসহ ব্যবসায়িক খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছিল।

নতুন করে দায়িত্ব নেওয়ার পর বদিউর রহমান বলেন, কঠিন সময়ে পুনরায় নেতৃত্ব পাওয়ার চ্যালেঞ্জ তিনি গ্রহণ করছেন। সকল গ্রাহক ও সংশ্লিষ্টদের সহযোগিতায় অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংককে আবার সমৃদ্ধির ধারায় ফেরানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।