ঢাকা | জুলাই ২২, ২০২৬ - ১১:২৬ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে পাচারের সময় বাস থেকে দেড় কেজি হেরোইনের চালান উদ্ধার

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসযোগে পাচারের সময় দেড় কেজি হেরোইনসহ ইকবাল হাসান (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাড়ইল এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।

ডিএনসি রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, বাসে তল্লাশি চালিয়ে ইকবালের ব্যাগ থেকে ১৫টি প্যাকেটে মোড়ানো দেড় কেজি হেরোইন পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, হোয়াটসঅ্যাপ বার্তা ও প্রযুক্তির সাহায্যে অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে ‘কাট-আউট’ পদ্ধতিতে এই চালান পাচার করা হচ্ছিল।

মাদক বহনকারী ইকবালকে পুঠিয়ার রামজীবনপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা দায়েরের পর গতকাল বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। চক্রের মূল হোতাদের শনাক্ত করতে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।