ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

বাউয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 10:28 pm

স্টাফ রিপোর্টার: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এ ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বিদ্যাপীঠ গড়ার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির সূচনা করেন। এতে বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক নাটোর শাখার সহকারী মহাব্যবস্থাপক বিশারত আলী।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই ক্যাম্পাস গড়তে পরিকল্পিত বৃক্ষরোপণের বিকল্প নেই। অনুষ্ঠানে ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, পিএসসি (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.) সহ বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির অংশ হিসেবে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয় এবং শেষে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মো. আল আমিন।