ঢাকা | জুলাই ২৩, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী জেলায় পুলিশের ৭ দিনের বিশেষ অভিযান

  • আপডেট: Wednesday, July 22, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সাত দিনব্যাপী বিশেষ অভিযান শুরু করেছে রাজশাহী জেলা পুলিশ।

গত ২১ জুলাই থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। অভিযানের প্রথম দিনেই ১২ জনকে গ্রেপ্তার এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ-এর দিকনির্দেশনায় এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান-এর সরাসরি তত্ত্বাবধানে জেলার ৮টি থানা ও ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। এতে অবৈধ অস্ত্র, চোরাচালান প্রতিরোধ ও মুলতুবি থাকা পরোয়ানা তামিলকে প্রাধান্য দেয়া হচ্ছে।

অভিযানের প্রথম দিনে সাজাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মাদক চালানের সাথে জড়িতদের গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের কঠোর অবস্থান বজায় থাকবে।