ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ৫:৪৮ অপরাহ্ন

শিরোনাম

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকসেবীর কারাদণ্ড

  • আপডেট: Monday, July 20, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বোয়ালিয়া থানা পুলিশ তাদের আটক করার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করলে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শেেেখরচক বিহারী বাগান এলাকার টুটুল (৩৪) ও রহিদ (২৫)। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যককে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অপরাধ দমনে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি।