ঢাকা | জুলাই ২১, ২০২৬ - ১১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

দ্রুত সুলতানগঞ্জ নৌবন্দর চালুর দাবি রাজশাহী চেম্বার নেতাদের

  • আপডেট: Monday, July 20, 2026 - 10:33 pm

স্টাফ রিপোর্টার: গোদাগাড়ীর সুলতানগঞ্জ নৌবন্দর দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করার দাবি জানিয়েছেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আরসিসিআই) নেতৃবৃন্দ।

গত রোববার বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুসন্ধানের অংশ হিসেবে বন্দরটি সরেজমিনে পরিদর্শন করেন চেম্বার নেতারা।

পরিদর্শনকালে চেম্বার সভাপতি হাসেন আলী ও ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, ভারতের মায়া নৌবন্দরের সাথে স্বল্প দূরত্বের এই জলপথ চালু হলে পাথর, সিমেন্টের কাঁচামাল ও নিত্যপণ্য আমদানিতে খরচ অর্ধেকের নিচে নেমে আসবে। এনবিআরের অনুমতি জটিলতায় এটি থমকে আছে উল্লেখ করে তারা দ্রুত প্রশাসনিক বাধা দূর করার আহ্বান জানান।