দুর্গাপুরে শিক্ষা উপকরণ ও হুইলচেয়ার সামগ্রী বিতরণ
পুঠিয়া প্রতিনিধি: দুর্গাপুর উপজেলায় এডিপি প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উঁচু নিচু বেঞ্চ, সিলিং ফ্যান, ক্রীড়া সামগ্রী, আলমারি ও হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ এর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা’র সভাপতিত্বে, ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) এর আওতায় এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্য পঞ্চনন্দ সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রুহুল আমিন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম আহম্মেদ, জেলা বিএনপি সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল ও সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু ও সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম হক স্বপন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু প্রমুখ।











