এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ইলেক্ট্রো মার্ট
প্রেস বিজ্ঞপ্তি: জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান রাখায় ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬’-এ দুটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে ইলেক্ট্রো মার্ট লিমিটেড।
প্রতিষ্ঠানটি ‘বছরের সবচেয়ে টেকসই ইলেকট্রনিক্স উৎপাদনকারী প্রতিষ্ঠান’ এবং ‘শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো’ বিভাগে এই সম্মাননা লাভ করেছে।
রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
দেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেকট্রনিক্স সামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান ইলেক্ট্রো মার্ট জানায়, পরিবেশবান্ধব প্রযুক্তি ও স্থানীয় কারখানায় উৎপাদনে জোর দেয়ায় তারা এই সফলতা পেয়েছে।
গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক নুরুল আফছার এই অর্জনে ভোক্তা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।











