ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ১১:৪৬ অপরাহ্ন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠন

  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:36 pm

প্রেস বিজ্ঞপ্তি: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে আলহাজ সেলিম রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের ৪৬৪তম (জরুরি) সভায় সর্বসম্মতিক্রমে তাঁরা নির্বাচিত হন।

ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক বদিউর রহমান ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত সফলভাবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস লিমিটেড, সেন্ট্রাল হসপিটাল লিমিটেড, মিলেনিয়াম ইনফরমেশন সল্যুশন লিমিটেডসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্বে রয়েছেন।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত চেয়ারম্যান বদিউর রহমান বলেন, ২০০৮ সালে প্রথম যখন দায়িত্ব পাই, তখনও ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক ছিলেন। আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যাংকটিকে উন্নতির ধারায় ফিরিয়ে এনেছিলাম।

বর্তমানে ২০২৬ সালে আবারও বাংলাদেশ ব্যাংক পর্যবেক্ষক নিয়োগ দেয়ায় পর্ষদের নেতৃত্ব দেওয়া আরেকটি বড় চ্যালেঞ্জ। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় অতীতের মতো এবারও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি।