ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ১১:৪৬ অপরাহ্ন

আমুস্টে নতুন রেজিস্ট্রারের যোগদান

  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:36 pm

স্টাফ রিপোর্টার: আহ্ছানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (আমুস্ট) নতুন রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন ড. মো. আলাউদ্দিন।

বৃহস্পতিবার পূর্বাহ্নে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা তাঁকে ফুলেল বরনে স্বাগত জানান।

পরবর্তীতে সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে নবনিযুক্ত রেজিস্ট্রারকে শিক্ষক ও কর্মকর্তাদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম।

ভাইস-চ্যান্সেলর তাঁর দীর্ঘ প্রশাসনিক ও একাডেমিক অভিজ্ঞতার প্রশংসা করে বলেন, ড. আলাউদ্দিনের সমন্বিত অভিজ্ঞতা আমুস্টের শিক্ষা ও গবেষণাকে আরও বেগবান করবে। উল্লেখ্য, আমুস্টে যোগদানের পূর্বে তিনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।