ঢাকা | জুলাই ১৭, ২০২৬ - ১:৩৬ পূর্বাহ্ন

জেলা পরিষদ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

  • আপডেট: Thursday, July 16, 2026 - 10:30 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমান রিটন বৃহস্পতিবার রাজশাহী জেলা পরিষদ পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে তিনি পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং লাইব্রেরির সামগ্রিক সুযোগ-সুবিধা ও কার্যক্রমের খোঁজখবর নেন।

এ সময় লাইব্রেরির মান উন্নয়ন ও জ্ঞানচর্চার পরিবেশ প্রসারে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

পরবর্তীতে রাসিক প্রশাসক রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতকালে উভয় প্রশাসক রাজশাহীর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সমন্বয়, চলমান উন্নয়ন কার্যক্রম এবং নাগরিক সেবার মান বৃদ্ধির বিষয়ে গঠনমূলক আলোচনা করেন। রাজশাহীর সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে ভবিষ্যতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রশাসক। সাক্ষাতকালে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।