রাজশাহীতে আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৮
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৬ জনকে মাদক মামলায় এবং বাকি ৬ জনকে অন্যান্য নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শেষে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে আরএমপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।










