ঢাকা | জুলাই ১২, ২০২৬ - ১০:৩৪ অপরাহ্ন

রাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক কর্মশালা ও দীক্ষা সম্পন্ন

  • আপডেট: Sunday, July 12, 2026 - 9:17 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রোভার স্কাউট গ্রুপের দুদিন ব্যাপী বার্ষিক কর্মশালা ও দীক্ষা অনুষ্ঠান রোববার সকালে সম্পন্ন হয়েছে।

এর আগে গত ১১ জুলাই (শনিবার) সকালে এই আয়োজন শুরু হয় এবং একই দিন সন্ধ্যায় জাবির আল হাইয়ান ভবনে আকর্ষণীয় ‘মহা-তাঁবু জলসা’ অনুষ্ঠিত হয়।

গত শনিবার সন্ধ্যার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ এবং কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান। রাবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক প্রফেসর রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রক্টর প্রফেসর মাহবুবর রহমান এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও অংশ নেন প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের প্রফেসর মোহাম্মদ আমীরুল ইসলাম, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর আব্দুল মতিন, সমাজকর্ম বিভাগের বিশিষ্ট আরএসএল প্রফেসর মো. ফখরুল ইসলাম এবং সাবেক রোভার সম্পাদক আবুল কালাম আজাদ।