ঢাকা | জুলাই ১, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

বাগমারায় বিলের মাছ চুরির অভিযোগে দুই যুবককে পুলিশে সোপর্দ

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:29 pm

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারার জোকা বিল মৎস্য চাষ প্রকল্প থেকে মাছ চুরির অপরাধে চোরাই মাছসহ দুই যুবককে হাতেনাত আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আটককৃতরা হলেন- নরদাশ ইউনিয়নের পানিয়া গ্রামের নজের আলীর ছেলে এফাজুর রহমান দুখু এবং একই গ্রামের মজিবর আলী মজিরের ছেলে মাজেদুল ইসলাম।

প্রকল্প সূত্রে জানা গেছে, বিগত ২০০৬ সাল থেকে নরদাশ ইউনিয়নের জোকা বিলের সমস্ত কৃষি জমিতে বিনামূল্যে সেচ সুবিধা এবং জমির মালিকদের বছরে বিঘা প্রতি ছয় হাজার টাকা করে দিয়ে সমবায় প্রকল্পের মাধ্যমে মাছ চাষ হয়ে আসছে।

সম্প্রতি প্রকল্পের সহ-সভাপতি জনাব আলীসহ কয়েকজন সদস্যকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কমিটি থেকে অব্যাহতি দেয়া হয়।

প্রকল্পের সম্পাদক আবুল কালাম অভিযোগ করেন, বহিষ্কৃত হওয়ার পর থেকে জনাব আলী ক্ষিপ্ত হয়ে প্রকল্পের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন।

গত সোমবার (২৯ জুন) বিকেলে তার নির্দেশেই তার ভাতিজা দুখু ও মাজেদুল প্রকল্প থেকে অবৈধভাবে মাছ ধরতে যান। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হওয়া দুই যুবককে আইনি প্রক্রিয়া শেষে তাদের বড় ভাই এনামুল হক ও সাদ্দাম হোসেনের জিম্মায় দেয়া হয়েছে।