ঢাকা | জুন ৩০, ২০২৬ - ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম

পোরশায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান রোধে কঠোর হুঁশিয়ারি

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:27 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে  মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, সীমান্তে চোরাচালান রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং ও বাজার মনিটরিংয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা ও মাদকের বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।

এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সার্বক্ষণিক তৎপর থাকতে হবে। এছাড়াও পোরশা উপজেলাটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাচালান রোধে এবং সীমান্ত দিয়ে অবৈধ পুশ-ইন বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস, থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধাগণ।