ঢাকা | জুন ২, ২০২৬ - ২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম

বহিষ্কারাদের প্রত্যাহারের দাবিতে সংবাদ সংবাদ সম্মেলন

  • আপডেট: Monday, June 1, 2026 - 10:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দূর্গাপুর উপজেলার ছাত্রদল ও মুক্তিযুদ্ধ প্রজন্মদলের চার নেতা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। গতকাল সোমবার দুপুরে রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন দূর্গাপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাদ আলী বলেন, শুক্রবার (২৯ মে) কোনো নোটিস ছাড়াই তাকেসহ দুর্গাপুর পৌরসভার আহ্বায়ক আল-আমিন রিমন, মুক্তিযোদ্ধা প্রজন্মদল পৌর সভাপতি রেজাউল করিম ও সিনিয়র সহ-সভাপতি সজিব আলীকে সম্পূর্ণ অসাংগঠনিক, নিয়মবহির্ভূত এবং দলীয় গঠনতন্ত্র পরিপন্থীভাবে বহিষ্কারের আদেশ দেয়া হয়। বহিষ্কারাদেশে দুর্গাপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু এবং সদস্য সচিব রেজাউল হক স্বপনের নাম স্বাক্ষর উল্লেখ করা হয়েছে। আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি আমাদের বহিষ্কারের কথা।

তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমার বিরুদ্ধে কোনো প্রকার লিখিত অভিযোগ, কারণ দর্শানোর নোটিশ কিংবা সাংগঠনিক তদন্ত ছাড়াই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গঠনতন্ত্র ও সাংগঠনিক নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক। সংবাদ সম্মেলন থেকে তারা এই অন্যায় ও নিয়মবহির্ভূত সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে দলের কেন্দ্রীয় নের্তৃত্ব ও হাইকমান্ডের কাছে বিষয়টির নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে যারা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।

তবে বহিষ্কারের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না দুর্গাপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু। তিনি বলেন, আমি বিষয়ে কোন মন্তব্য করবো না। আপনি স্বাক্ষাতে এসে দেখা করেন। দুজনে চা খাবো। এরপর বলবো কেন বহিষ্কার করেছি।

রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকার বলেন, ছাত্রদলের নেতাদের বহিষ্কার করতে পারে না বিএনপির নেতারা। এই এখতিয়ার তাদের দেওয়া হয়নি। যদি তারা কোন ভুল করে থাকে তাহলে আমাদের জানাতে পারতো। কিন্তু তারা সেই কাজ না করে সরাসরি বহিষ্কার করেছে। যা তাদের সম্মানহানী হয়েছে। আদেশেও বলা হয়নি কি কারণে তাদের বহিষ্কার করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে বসবো।