ঢাকা | মে ২৯, ২০২৬ - ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহী নগরীতে ২ মণ গাঁজাসহ হাতেনাতে ধরা পড়ল ৩ বিক্রেতা

  • আপডেট: Friday, May 29, 2026 - 9:25 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মণ গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ মে) দিনগত রাত সোয়া ১টার দিকে র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। বুধবার (২৭ মে) সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকায় মো. শামীম নামের এক ব্যক্তির বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিক শামীম ও তার ভাড়াটিয়া মো. কাশেমকে পলাতক আসামি করা হয়েছে। আর হাতেনাতে ধরা পড়া তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে বিভিন্ন উপায়ে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

পলাতক দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র‌্যাব।