পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় দুস্থ, গরিব ও অসহায় জনসাধারণের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত আর্থিক সহায়তা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম।
এতে উপজেলার প্রায় ৮০ জন দুস্থ, গরিব ও অসহায় জনসাধারণের মাঝে ৩ লাখ টাকা বিতরণ করা হয়। এসময় থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল জাভেদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা, সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











