শিবগঞ্জে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল চালকের
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে সজিব আলী (১৬) নামে একজন নিহত হয়েছে। গত শনিবার রাতে উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা পূর্বপাড়া গ্রামের এনামুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে সজিব আলী তর্তিপুর পশুর হাট থেকে ভুটভুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় খড়িয়াল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে ইটের দেয়ালে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।










