ঢাকা | মে ২৪, ২০২৬ - ১০:৫৩ অপরাহ্ন

বাগমারায় দুই সন্তানের জননী উধাও

  • আপডেট: Sunday, May 24, 2026 - 10:23 pm

বাগমারা প্রতিনিধি: বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নের শালমারা গ্রামের দুই সন্তানের জননী আয়শা খাতুন নগদ পাঁচ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে স্বামীর বাড়ি থেকে উধাও হয়ে গেছেন। এই ঘটনায় তার স্বামী এনামুল হক গত শনিবার রাতে বাগমারা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শালমারা গ্রামের শফি উদ্দিনের ছেলে এনামুল হকের সঙ্গে প্রায় ১১ বছর পূর্বে কাস্টনাংলা গ্রামের আফজাল হোসেনের মেয়ে আয়শা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর দাম্পত্য জীবনে তাদের সংসারে দুইটি ছেলে সন্তানের জন্ম হয়।

বড় ছেলে ৯ বছর আর ছোট ছেলের বয়স ৫ বছর। দুটি সন্তান নিয়ে তাদের দাম্পত্য সংসার ভালই চলছিলো। কিন্তু গত মঙ্গলবার দুপুরের দিকে সকলের অগোচরে দুই সন্তানের জননী আয়শা খাতুন স্বামীর ঘর থেকে নগদ পাঁচ লাখ টাকা ও দুই ভরি স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে যান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।