ঢাকা | মে ২৩, ২০২৬ - ১১:০১ অপরাহ্ন

শিরোনাম

সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে মাদক নির্মূল সম্ভব না: এমপি রেজাউল

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:28 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেছেন, মাদক বিক্রেতা এবং সেবন কারির সংখ্যা দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে না পারলে এর ছোবল থেকে আমরা কেউ নিরাপদ হতে পারবো না। সকল অপরাধের মূলে আছে মাদকের মতো একটি ভয়ঙ্কর ব্যাধি। আমরা নিজেরা স্ব-স্ব দায়িত্বশীল জায়গা থেকে সচেতন হয়ে এর বিরুদ্ধে কাজ করতে হবে।

প্রশাসন এবং পুলিশকে সর্বস্তরের জনগণ সহযোগীতা না করলে সামাজিক অস্থিরতাসহ  ধর্ষণ চুরি ডাকাতির মতো জঘন্য অপরাধ দিনদিন বৃদ্ধি পাবে। তাই আমরা রাণীনগর আত্রাই বাসীর জন্য শান্তি উন্নয়ন আর সুন্দর এলাকা বিনির্মানে সম্মিলিতভাবে আমরা কাজ করি। বিগত সরকারের বিদায়ের পর দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে। সেখানে জনগণ আমাদেরকে রাষ্ট পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমরা সরকার গঠন করেছি। মাত্র তিন মাসের মধ্যে দেশ পরিচালনায় দেখতে পাচ্ছি বিগত ফ্যাসিস্ট সরকার দেশের সকল অর্গানকে ধ্বংস করে গেছে। আমরা একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় দেশ হাতে নিয়েছি। এটাকে শক্তিশালী করতে গেলে দেশের সকল সেক্টররে দায়িত্ব বোধের জায়গা থেকে কাজ করতে হবে। জুলাই সনদে যা আছে সে অনুযায়ী বর্তমান সরকার কাজ করছে। কিন্তু একটি দল তা মানতেই চায় না। তারা মিথ্যাচার করে রাজনৈতি করতে চায়। দেশবাসী তা মেনে নিবে না।

সম্প্রতি রাণীনগরে চুরি, ছিনতাই, মাদক ও নানা অপরাধ বৃদ্ধি পাওয়ায় মোবাইল কোটের গতি বাড়ানো এবং পুলিশকে সাঁড়াশি অভিযানের নির্দেশ দেন।

শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে স্থানীয় হলরুমে মাসিক আইন-শৃঙ্খলা মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল,কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, একডালা ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনূর রশিদ, সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন প্রমুখ। সম্প্রতি বজ্রপাতে তিন পরিবারকে আর্থিক অনুদানসহ ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন তিনি।