ঢাকা | মে ২৩, ২০২৬ - ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম

বাঘায় অভ্যন্তরীণ ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি চাঁদ

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:26 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর বাঘায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সংগ্রহের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তার শফিউলাহ সুলতান-এর সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা খাতুন-এর পরিচালনায় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাংগঠনিক সম্পদক আব্দুল লতিফ, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, উপজেলা যুবদল নেতা সালেহ আহম্মেদ সালাম, শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রদল আহ্বায়ক এস এম সালাউদ্দীন আহম্মেদ শামিম সরকার, ওসি এলএসডি তামাল মিয়া, খাদ্য পরিদর্শক এস এম মিজানুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক সাইদুজ্জামানসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা খাতুন জানান, ২০২৫-২০২৬ অর্থবছরে বোরো ধান ১১২ মেট্রিকটন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি ধান ৩৬ টাকা কেনা হবে। ২৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।