চারঘাটে ব্র্যাক শিখা প্রকল্পের ওরিয়েন্টেশন সভা
চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে মাধ্যমিক বিদ্যালয়ে শিশু সুরক্ষা এবং যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ক কর্মসূচির উপজেলা পর্যায়ে ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের অধীনে ‘শিখা প্রকল্প’র অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাহাতুল করিম মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং ইয়ুথ ক্লাবের সদস্যরা।











