ঢাকা | মে ২০, ২০২৬ - ১০:৩৫ অপরাহ্ন

গোদাগাড়ীতে অভ্যন্তরীণ ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট: Wednesday, May 20, 2026 - 10:27 pm

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে চলতি বোরো মৌসুমে সরকারি অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টায় গোদাগাড়ী রেলবাজার খাদ্যগুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। উদ্বোধনকালে ইউএনও ইসরাত জাহান ধান ও চালের গুণগত মান যাচাই-বাছাই করেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে গোদাগাড়ী উপজেলায় মোট ৯ হাজার ৫৮৩ মেট্রিক টন খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল ৬ হাজার ২৬০ মেট্রিক টন, আতপ চাল ৬৭১ মেট্রিক টন, ধান ১ হাজার ৬৩০ মেট্রিক টন এবং গম ১ হাজার ২২ মেট্রিক টন সংগ্রহ করা হবে। সরকার নির্ধারিত দামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে। সংশ্লিষ্টরা জানান, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করতে এ সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।